সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় অ্যাশেজের প্রস্তুতি শুরু ইংল্যান্ডের

news-image

অ্যাশেজ সিরিজের মূল লড়াই শুরু হওয়ার প্রায় এক মাস আগেই অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখে ইংল্যান্ড ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় পা রাখার দু’দিন পর অ্যাশেজের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইংলিশরা। মঙ্গলবার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে অনুশীলনে অংশ নেন রুট-কুক-মঈনরা।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানীতে পরিষ্কার আকাশ এবং উষ্ণ তাপমাত্রায় অনুশীলন করে টিম ইংল্যান্ড। নভেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।

অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জেমস ভিন্সি। ইংল্যান্ডের টেস্ট দলে পাওয়া দ্বিতীয় সুযোগকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ব্রিস্টলে নাইটক্লাবে বিতর্কিত ঘটনার কারণে বেন স্টোকসকে ছাড়াই অস্ট্রেলিয়ায় যায় ইংলিশ টিম। পুলিশি ‘ক্লিয়ারেন্স’ না পেলে অ্যাশেজে খেলতে পারবেন না স্টোকস। অবশ্য এখনো তার আশা ছেড়ে দেয়নি ইংল্যান্ড।

মর্যাদার সিরিজে জো রুটের দল হার এড়াতে পারলে অ্যাশেজ ধরে রাখতে পারবে ইংল্যান্ড। আগামী ২৩ নভেম্বর ব্রিসবেন টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ময়দানি লড়াই শুরু হবে।

ময়দানি লড়াইয়ের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড দল। আগামী শনিবার পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথমটি শুরু হবে।

জানুয়ারির প্রথম সপ্তাহে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজের পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

-স্পোর্টস ডেস্ক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা