,

পুরান ঢাকার কারাগার হবে ঐতিহাসিক স্থাপনা : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শিগগিরই পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গতকাল সোমবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে জেলখানাকে জাদুঘরে রূপান্তরের জন্য ডিজাইন প্রতিযোগিতা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাগারটি হবে নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহাসিক স্থাপনা। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে দর্শনীয় করে নতুন প্রজন্মের কাছে রেখে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আসাদুজ্জামান খাঁন জানান, স্মৃতিবিজড়িত এই কারাগারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয়, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময়কার নেতারাও এখানে ছিলেন। তিনি বলেন, এই জেলখানার একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঢাকার এই এলাকা (পুরান ঢাকা) আগে সুন্দর সমৃদ্ধ ছিল। তারই আদলে জাদুঘরটি এবং অন্যান্য স্থাপনা করা হবে। পুরান ঢাকার মানুষের জন্য সেবামূলক প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্রের ব্যবস্থা করা হবে। এ ছাড়া থাকবে মুক্ত জলাশয়। এগুলো করা হচ্ছে আগামী প্রজন্মের দেখার জন্য, ইতিহাস থেকে তাদের জানার জন্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর