,

২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শুভ-তানহার ‘ভালো থেকো’

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত ছবি ‘ভালো থেকো’। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবির নায়ক আরিফিন শুভ ও নায়িকা তানহা তাসনিয়া ফেসবুক লাইভে এসে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেন।

এসব ছবির প্রযোজনা প্রতিষ্ঠান দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি উপস্থিত ছিলেন।
‘ভালো থেকো’ ছবির মুক্তি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘ভালো থেকো’র মুক্তি নিয়ে এতদিন দর্শক অপেক্ষায় ছিলেন। অবশেষে ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হলো। আগামী ২২ ডিসেম্বর দেশব্যাপী ছবিটি মুক্তি পাবে।

ছবিটিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেনআরিফিন শুভ ও গ্ল্যামার গার্ল তানহা তাসনিয়া। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ।

পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সবসময় আমি চলচ্চিত্র নির্মাণ করি সাধারণ মানুষের জন্য, চলচ্চিত্রের দর্শকের জন্য। পরিবারের সব সদস্যরা একসঙ্গে হলে গিয়ে দেখার মতো ছবি আমি নির্মাণ করি। এই ছবিটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে।

আর সবচেয়ে বড় কথা ‘ভালো থেকো’ সম্পূর্ণ মৌলিক গল্পের একটি ছবি, যা দর্শকদের মনের মতো করে নির্মাণ করা হয়েছে।
গত বছর ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। এই ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, তানিন, রেবেকা, এম এ শহীদ এবং একটি বিশেষ চরিত্রে আসিফ ইমরোজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর