সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলংকার হাইমিশনারের বিদায়ী সাক্ষাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে শ্রীলংকার বিদায়ী হাইমিশনার ইয়াসোজা গুনাসেকেরা আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ার দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শ্রীলংকার বিদায়ী হাইকমিশনারের ভূমিকার প্রশংসা করেন।’ তিনি বলেন, বাংলাদেশ-শ্রীলংকার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

দুই দেশের মধ্যে বিরাজমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে আগামীতেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে আবদুল হামিদ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও শ্রীলংকা সংস্কৃতি ও মূল্যবোধের ক্ষেত্রে একই মনোভাব পোষণ করার পাশাপাশি বেশীর ভাগ সমসাময়িক, আঞ্চলিক ও বিশ্বায়ন ইস্যুতে একই ধরনের মনোভাব ব্যক্ত করে।

শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার ঢাকা সফরের কথা স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, তার ওই সফর বন্ধুত্বপ্রতিম দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরো জোরদার করেছে।

শ্রীলংকার কূটনীতিক এখানে দায়িত্ব পালনে সহযোগিতা অব্যাহত রাখায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘আমার দেশ সর্বদা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব প্রদান করে। ’
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা