,

প্রেমে মশগুল নাগা-সামান্থা

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। গত ৬ অক্টোবর হিন্দু রীতিতে এবং পরদিন খ্রিস্টান রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন এ জুটি।

বর্তমানে লন্ডনে মধুচন্দ্রিমা উপভোগ করছেন এই তারকা দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব সামান্থা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের মধুচন্দ্রিমার কিছু ছবি পোস্ট করেছেন। একটি ছবির ক্যাপশনে সামান্থা লেখেছেন, ‘কখনো চাই না এই ছুটির দিন শেষ হোক।’ এ অভিনেত্রীর এমন মন্তব্যে খুব স্বাভাবিকভাবেই আঁচ করা যায় প্রেমে রীতিমতো মশগুল হয়ে পড়েছেন তিনি।

সম্প্রতি মধুচন্দ্রিমা উপভোগ করতে দেশ ছাড়েন এই তারকা দম্পতি। বিশ্বের বিভিন্ন দেশে ৪০ দিন সময় নিজেদের মতো করে কাটাবেন বলে জানা যায়। বিয়ের আগে গুঞ্জন শোনা যায়, বিয়ের তিনদিন পরই কাজে ফিরবেন সামান্থা। কিন্তু এখন দেখা যাচ্ছে, মিনি হানিমুন শেষে করেই কাজে মনোযোগ দিবেন এই অভিনেত্রী।

গৌতম বাসুদেব মেননের তেলেগু রোমান্টিক-ড্রামা ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম দেখা হয় চৈতন্য এবং সামান্থার। অনেকদিন ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও বিষয়টি নিয়ে তখন মুখ খোলেননি তারা। এরপর গত বছর সেপ্টেম্বরে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নাগা চৈতন্যের সঙ্গে প্রেমের বিষয়টি সামান্থা স্বীকার করেন। গত জানুয়ারিতে বাগদান সারেন নাগা ও সামান্থা। তার পরের গল্প সবারই জানা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর