,

কানপুরে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : কানপুরে সিরিজ নির্ধারণী শ্বারুদ্ধকর ম্যাচে ৬ রানের জয়ে পেয়েছে ভারত। সফরকারী কিউইরা শেষ ম্যাচে ঝলক দেখালেও শেষ পর্যন্ত বুমরাহ ও ভুবনেশ্বরে বোলিং চমকে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ভারতের দেওয়া ৩৩৭ রানে জবাবে ৩৩১ রানেই থামে ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন কলিন মুনরো। উইলিয়ামসন ৬৪ ও টম ল্যাথাম করেন ৬৫। এছাড়া ছোট ছোট স্কোরে অবদান রেখেছেন অন্যরাও। ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ৩টি, যুবেন্দ্র চাহাল ২টি ও ভুবনেশ্বর কুমার ১টি উইকেট নেন।

এর আগে ওপেনার রোহিত শর্মার ১৪৭ ও অধিনায়ক বিরাট কোহলির ১১৩ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ৩৩৭ রান তুলে ভারত। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার,টিম সাউদি ও অ্যাডাম মাইল।

এদিকে ওই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি পৌঁছে গেছেন ৯ হাজার রানের অভিজাত ক্লাবে। আর একই সঙ্গে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে শতক। আর রোহিত শর্মা ১৫তম শতক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর