,

জ্যাকলিনের সঙ্গে সিনেমায় সিদ্ধার্থের ‘না’

news-image

বিনোদন ডেস্ক : অ্যা জেন্টলম্যান সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সিদ্ধার্থ মালহোত্রা ও জ্যাকলিন ফার্নান্দেজ। তারপর থেকেই বলিপাড়ায় তাদের ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়। শুধু তাই নয়, এ কারণে সিদ্ধার্থের সঙ্গে আলিয়া ভাটের ব্রেকআপ, জ্যাকলিন-আলিয়ার ঠান্ডা যুদ্ধের খবরও শোনা যায়। যদিও এ সবই নিছক গুজব বলে পরবর্তীতে জানান জ্যাকলিন। এমনকি দীপাবলীর একটি পার্টিতে আলিয়ার সঙ্গে ক্যামেরাবন্দিও হয়েছেন এ অভিনেত্রী।

এদিকে অ্যা জেন্টলম্যান সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও পর্দায় সিদ্ধার্থ-জ্যাকলিনকে জুটি হিসেবে দর্শকের মনে ধরেছিল। সেই দিক বিবেচনা করে সম্প্রতি জ্যাকলিনের সঙ্গে একটি সিনেমার প্রস্তাব দেয়া হয় সিদ্ধার্থকে। কিন্তু এ অভিনেতা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, অ্যা জেন্টলম্যান সিনেমার পর অনেক নির্মাতাই তাদের জ্যাকলিন-সিদ্ধার্থকে জুটি হিসেবে সিনেমায় চুক্তিবদ্ধ করতে চাইছেন। ভালো সহ-অভিনেতা পাওয়ার শর্তে জ্যাকলিন রাজি হলেও সিনেমার চিত্রনাট্য আকর্ষণীয় না হওয়ায় সিদ্ধার্থ এতে রাজি হননি। এ অভিনেতা মনে করছেন, তার অভিনয় ক্যারিয়ার উন্নতি করতে পারে এমন কিছু এই চিত্রনাট্যে নেই। তাই তিনি জ্যাকলিনের সঙ্গে সিনেমায় অভিনয়ের প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।

তবে শোনা যাচ্ছে, সিদ্ধার্থের সিনেমা নির্বাচনের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন নির্মাতা করন জোহর। স্টুডেন্ট অব দি ইয়ার নির্মাতাকে নিজের মেন্টর মনে করেন এ অভিনেতা। ধারণা করা হচ্ছে, করনের পরামর্শেই সিনেমাটিতে অভিনয়ের আপত্তি জানিয়েছেন সিদ্ধার্থ। এছাড়া জ্যাকলিনের সঙ্গে অভিনয় না করার কারণ আলিয়া ভাটও হতে পারেন বলে অনেকেই মনে করছেন। কারণ এর আগে জ্যাকলিনের রেস-থ্রি সিনেমাতেও অভিনয়ের আপত্তি জানিয়েছেন সিদ্ধার্থ। তবে জানা যায়, ডেইজি শাহর সঙ্গে অভিনয় করবেন না বলেই সিনেমাটি ফিরিয়ে দেন এ অভিনেতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর