,

ব্যর্থতার পর কাজলের সাফল্য

news-image

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়াল। বর্তমান সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী প্রায় পঞ্চাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র। গত বছর কাজল অভিনীত চারটি সিনেমা পর পর বক্স অফিসে ব্যর্থ হয়। তবে ব্যর্থতা কাটিয়ে চলতি বছর তার একাধিক সিনেমা মুক্তির পর সাফল্যের মুখ দেখেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে কাজল অভিনীত ‘ব্রহ্মতসবম’, ‘সরদার গব্বর সিং’, ‘দো লফজো কি কাহানি’, সিনেমা মুক্তি পায়। হিন্দি ভাষার ‘দো লফজো কি কাহানি’ সিনেমায় চুম্বন দৃশ্যেও দেখা যায় কাজলকে। কিন্তু দুঃখজনক হলেও এ তিনটি সিনেমাই ব্যবসায়ীকভাবে ব্যর্থ হয়।

অন্যদিকে ‘জনতা গ্যারেজ’ সিনেমায় ‘পাক্কা লোকাল’ শিরোনামে একটি আইটেম গানে দেখা যায় কাজলকে। গত বছর সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমাটি কাজলকে পুনরায় আলোচনায় নিয়ে আসে। এরপরই চলতি বছর মেগাস্টার চিরঞ্জীবির সঙ্গে ‘কয়েদি ১৫০’ নামে সিনেমায় রোমান্স করেন কাজল। সিনেমাটি দর্শকদের মন ছুঁয়ে যায়। এরপর রানা দাগ্গুবতী অভিনীত পলিটিক্যাল ড্রামা ঘরানার ‘নেনে রাজু নেনে মন্ত্রী’ সিনেমায় অভিনয় করেন কাজল। এ সিনেমাটিও বক্স অফিসে সাফল্য লাভ করে। কাজলের ব্যর্থ ও সাফল্যের এ পরিসংখ্যান জানিয়েছেন তামিলনাড়ু বক্স অফিস বিশেষজ্ঞ অজিত ও বিজয়।

ব্যর্থতার পর শুধু এ সিনেমাগুলোর সফলতা কাজলকে আবার লাইমলাইটে ফিরিয়ে আনে। এছাড়া বর্তমানে ‘এমএলএ’, ‘প্যারিস প্যারিস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কাজল। ‘এমএলএ’ সিনেমায় নান্দামুরি কল্যাণ রামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সিনেমাটি আগামী ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর