,

ডি ভিলিয়ার্সের আরেক দ্রুততম রেকর্ড ভাঙলেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক :এবি ডি ভিলিয়ার্সের আরো একটি দ্রুততম রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি। ওয়ানডেতে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ড এখন ভারত অধিনায়কের।

কানপুরে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করার পথে ৯ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কোহলি। রেকর্ড নিজের করে নিতে কোহলির লাগল ১৯৪ ইনিংস। দুইশর কম ইনিংসে ৯ হাজার রান করতে পারেননি আর কেউই! এ বছরের ফেব্রুয়ারিতে ২০৫ ইনিংসে রেকর্ড গড়েছিলেন ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্সের দ্রুততম ৭ হাজার ও ৮ হাজার রানের রেকর্ডও ভেঙেছিলেন কোহলি। প্রথমটা অবশ্য পরে হাশিম আমলা ভেঙে দিয়েছেন। একটা সময় দ্রুততম ৫ হাজার ও ৬ হাজার রানের রেকর্ডও ছিল কোহলির। সে দুটিও ভেঙেছেন আমলা। দ্রুততম ২ হাজার, ৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রানের এখন রেকর্ড আমলার। ৮ হাজার রানের রেকর্ডটা এখনো কোহলির দখলে।

 

 

২০১৫ সালের আগস্টে ডি ভিলিয়ার্স দ্রুততম ৮ হাজার রানের রেকর্ড গড়েছিলেন ১৮২ ইনিংসে। এ বছরের জুনে তার রেকর্ড কোহলি ভেঙে দেন ১৭৫ ইনিংসে। পরের ১৯ ইনিংসেই হাজার রান করে ফেললেন ভারতীয় অধিনায়ক।

৯ হাজারের মাইলফলক ছুঁতে এদিন কোহলির প্রয়োজন ছিল ৮৩ রান। করে ফেলেছেন সেঞ্চুরিই। এই সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে ৩২তম সেঞ্চুরি। আগের সেঞ্চুরিতেই রিকি পন্টিংকে (৩০ সেঞ্চুরি) ছাড়িয়ে গেছেন। কোহলির ওপরে আছেন কেবল শচীন টেন্ডুলকার (৪৯ সেঞ্চুরি)।

সেঞ্চুরির পথে দ্বিতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে ২৩০ রানের বিশাল জুটি গড়েন কোহলি। শর্মাও পেয়েছেন সেঞ্চুরি। তিনি ১৪৭ করে ফিরলে ভাঙে জুটি। ওয়ানডেতে এ নিয়ে কোহলি-রোহিতের দুইশ রানের জুটি হলো ৪টি। ৪টি দুইশ রানের জুটি নেই আর কোনো জুটির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে