,

মাত্র দুই মাসে জিরো ফিগার করে কাণ্ড ঘটালেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে অভিনেত্রীদের জিরো ফিগার বলে একটি কথা প্রচলিত এবং জনপ্রিয়ও বটে। কিন্তু নিতু চন্দ্রা বলিউডের সেই সব নায়িকাদের মধ্যে পড়েন না, যাঁরা জিরো ফিগারের জন্য বিখ্যাত। বরং কিঞ্চিৎ মেদ নিয়ে তাঁর রূপ খুলেছিল দুর্দান্তভাবে। কিন্তু গত দু’মাসে ১১ কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। নতুন ছবির চরিত্রের জন্য এটা নাকি প্রয়োজন ছিল।

অক্ষয় কুমার, জন আব্রাহামের বিপরীতে ‘‘গরম মশালা’’ ছবিতে বিখ্যাত হয়েছিলেন এই ম়ডেল। এরইমধ্যে প্রযোজক হিসেবে একটি মৈথিলি ফিল্মের জন্য জাতীয় পুরস্কারও পেয়ে গেছেন।

বলিউডের এই অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ, এমন মানুষের সংখ্যা কম নয়। কিন্তু মাত্র দু’মাসে কাণ্ড ঘটিয়ে ফেলেছেন তিনি। নতুন ছবির জন্য এই ফিগার তৈরি করতে কী করেননি নিতু? খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে জিম, সবই করেছেন।

নিতু কিন্তু বরাবরই ফিটনেস ফ্রিক। সেই সঙ্গে তিনি একজন তাইকোন্ডো বিশেষজ্ঞও। নতুন রূপে তাঁর ছবিটি একটি বিয়েবাড়ি যাওয়ার আগে তুলেছেন নিতু। পোস্ট করেছেন তাঁর টুইটারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর