,

‘ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা মাহি’

news-image

বিনোদন প্রতিবেদক : এক সময় নায়িকা শাবনূরকে নিয়ে একাধিক ছবি নির্মাণ করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এসব ছবির বেশির ভাগই জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহি কাজ করছেন তাঁর পরিচালিত চলচ্চিত্র ‘জান্নাত’-এ। আবারও এই পরিচালক তাঁর নতুন চলচ্চিত্রে মাহির সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন।মাহি এখন এক নম্বর নায়িকা বলে মনে করেন এই পরিচালক।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, “এরই মধ্যে মাহিকে নিয়ে আমি ‘জান্নাত’ ছবির কাজ শেষ করেছি। আবারও নতুন ছবি শুরু করছি তাকে নিয়ে। তার সঙ্গে মৌখিকভাবে কথা হয়েছে।আগামী সপ্তাহে ছবিতে চুক্তিবন্ধ হবে মাহি। ছবির নাম এখনো ঠিক হয়নি। বাকি শিল্পীদের নিয়েও কোনো চিন্তা করা হয়নি। তবে আগামী মাসে ছবির শুটিং শুরু করার চিন্তা রয়েছে।”

এক সময় শাবনূরকে নিয়ে একাধিক ছবি নির্মাণ করেছেন,এখন কেন মাহিকে নিয়ে ছবি নির্মাণ করেছেন? জানতে চাইলে মানিক বলেন, ‘আসলে আমি যখন শাবনূরকে নিয়ে ছবি নির্মাণ করেছি তখন শাবনূর ছিল ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা। সবাই তাকে নিয়ে ছবি নির্মাণ করতে চাইতেন। এখনকার সময় যদি আমরা চিন্তা করি তা হলে মাহি ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িক। এ কারণে তাকে নিয়ে তো চিন্তা করতেই পারি।’

কেন মাহিকে এক নম্বর নায়িকা মনে হলো, জানতে চাইলে মানিক বলেন,‘আসলে সে নিজেকে এক নম্বর অবস্থানে নিয়ে গেছে। প্রথম কারণ হচ্ছে তার সময় জ্ঞান। আমরা যখন ছবির শুটিং করতে চাই, তখন আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হয়। এই বিষয়ে মাহি অনেক সিরিয়াস, সকাল ৬টা বললে সে ঠিক ৬টায় আসবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।’

‘তারপর একজন পরিচালক তার গল্পের যে চরিত্রটা চলচ্চিত্রে ফুটিয়ে তুলতে চান মাহি তা ডেলিভারি দিতে পারে। পরিচালক হিসেবে মনে হয় আমি গল্পের সঠিক চরিত্রটা প্লে করাতে পারছি। এ ছাড়া ছবি মুক্তি দেওয়ার সময় সিনেমা হলের মালিকরা তাঁর ছবি চালাতে আগ্রহ প্রকাশ করেন এবং দর্শক তার ছবি দেখতে চান।’

অন্য শিল্পীদের নিজেদের অবস্থান তৈরি করতে না পারার বিষয়ে পরিচালক বলেন,‘আসলে আমার তো সবার সঙ্গে কাজ করা হয়নি। খুব বেশি কিছু বলতে পারব না। তবে যাঁরা চলচ্চিত্র নির্মাণ করেন তাঁরা আমার বন্ধু স্থানীয়। যে কারণে সবার সঙ্গেই এসব বিষয় নিয়ে কথা হয়। এতে জানতে পারি বেশির ভাগ শিল্পীই সময় মতো শুটিংয়ে আসে না।’

‘আমি প্রতিটি নতুন ছবিই সিনেমা হলে গিয়ে দেখি। সেখানে থেকে আমার মনে হয়েছে অনেক শিল্পীই অভিনয় জানেন। তারা চাইলে নিজের অবস্থান তৈরি করতে পারেন। তবে তা কেন করছেন না আমি বলতে পারব না। তবে পরিচালক হিসেবে বলতে চাই, ভালো অভিনয় আর সময় মতো শুটিং- এই দুটি পেলে, আমরাও দর্শকদের ভালো একটা কিছু উপহার দিতে চেষ্টা করব।’

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেম এত মায়া’ ছবিতে কাজ করছেন নায়িকা শাবনূর। আগামী মাসে টাঙ্গাইলে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। মাহিকে নিয়ে ‘জান্নাত’ ছবিটি আগামী মাসে সেন্সর বোর্ডে জমা দেওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর