,

জয়ে ফিরেছে ম্যানইউ

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে তারা হেরেছিল হাডার্সফিল্ড টাউনের কাছে। বাজে রক্ষণের কারণে সে ম্যাচে হারের স্বাদ নিতে হয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে। আজ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে তারা। শেষ বাঁশি বাজার ১০ মিনিটে আগে গোল পেয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে তারা।

আজ শনিবার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ম্যানইউর জয়ের নায়ক অ্যান্থনি মার্শিয়াল। দলটির জয়ে একমাত্র গোলটি করেন তিনি। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই থাকল ম্যানউই। ১০ ম্যাচে সাত জয়, দুই ড্র এবং এক হারে তাদের সংগ্রহ এখন ২৩ পয়েন্ট। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৫ পয়েন্ট। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানউই। গোলের জন্য মরিয়া হয়ে থাকলে টটেনহ্যামের দুর্বার রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছিল তাদের।

শেষ পর্যন্ত ৮০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রেড ডেভিলরা। লুকাকুর বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বলটি জালে পাঠাতে মোটেও ভুল করেননি মার্শিয়াল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর