,

আফ্রিদির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিরাট-হরভজন

news-image

 

স্পোর্টস ডেস্ক :বাইশ গজে পরস্পরকে পিষে ফেলতে মুখিয়ে থাকেন তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই ক্রিকেট মাঠের হার-জিত ছাপিয়ে হয়ে ওঠে আবেগ, সম্মান ও মর্যাদারও।

কথা হচ্ছে ভারত-পাকিস্তানের বাইশ গজের মহারণের।
তবে খেলার মাঠে তাঁরা যতই একে অপরের শত্রু হোন, বাইরে কিন্তু বেজায় বন্ধুত্ব। যেখানে বাধা হতে পারে না দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মতোবিরোধ। মানুষ হিসেবেই পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখেন বিরাট কোহলি-শাহিদ আফ্রিদিরা। তারই একটি উদাহরণ ফের সামনে এল।

আপাতত ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনেরও কোনও সম্ভাবনা নেই। তবে এসবের মধ্যেও যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে, সে কথাই জানালেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় আফ্রিদি জানান, “তার শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতীয় তারকারা। ভালবাসা ও মানবিকতাই সব সীমানা, বাধা ভেঙে দিয়েছে।

আর তাই হরভজনকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ”
এর আগে আফ্রিদির বিদায়বেলায় পাকিস্তানের এই অলরাউন্ডারকে নিজের সই করা একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। সেই ব্যাটটিও নিলামে তোলেন বুমবুম। আর সেখান থেকে প্রাপ্ত অর্থ তুলে দেন শহীদ আফ্রিদি ফাউন্ডেশনে। সেই কারণে বিরাটের কাছেও তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর