,

নেইমার বিহীন ম্যাচে পিএসজির সহজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে থাকা নেইমার নিষেধাজ্ঞার কারণে মাঠে না থাকলেও সহজেই জয় পেয়েছে পিএসজি। উরুগুয়ের তারকা স্ট্রাইকার কাভানির জোড়া গোলে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল নিসকে ৩-০ গোলে হারিয়েছে। চলতি লিগে এ নিয়ে একাদশ গোল করলেন গত মৌসুমে দলের সর্বোচ্চ এই গোলদাতা।

এ জয়ে ১১ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।

মার্শেইয়ের বিপক্ষে গত ম্যাচে যোগ করা সময়ে কাভানির গোলে ২-২ এ ড্র করে মাঠ ছাড়ে পিএসজি। তবে ম্যাচের ৮৭ মিনিটে প্রতিপক্ষ দলের লুকাস অকাম্পোস পরপর দুইবার নেইমারকে বাধা দিলে দাঁড়িয়ে জোরে ধাক্কা দিয়ে বসেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফলে দুই হলুদ কার্ডে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

লিগের শীর্ষে থাকা পিএসজি ঘরে মাঠে দলের সেরা এই খেলোয়াড়কে ছাড়াই নিসের সঙ্গে মাঠে নামে উনাই এমেরির দল।

উরুগুইয়ান স্ট্রাইকার কাভানি ঘরের মাঠে স্বাগতিকদের নেইমারের অভাবটা খুব বেশি বুঝতে দেননি। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন উরুগুয়ের এই স্ট্রাইকার। ডি-বক্সের বাঁ-দিক থেকে ডি মারিয়ার বাঁকানো ফ্রি-কিকে ডাইভিং হেডে বল জালে পাঠান কাভানি।

কাভানি ম্যাচের নবম মিনিটে ব্যবধান দিগুণ করার সুযোগ পেয়েও দুর্বল শটের কারণে গোল না পেলেও ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই স্টাইকার। ডি মারিয়ার উঁচু করে বাড়ানো বলে প্রথম ছোঁয়ায় এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলমুখে ছুটে গিয়ে দ্বিতীয় টোকায় বল জালে ঠেলে দেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ম্যাচের ৫২ মিনিটে কাভানির হেড অতিথি দলের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের পায়ে লেগেই বল জালে ঢুকে যায়। ফলে বাকি সময় আর গোল না হওয়াই ৩-০ তে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে উনাই এমেরির দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর