,

রোশানের শুটিং স্পটে শুভশ্রীর আড্ডা!

news-image

বিনোদন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বেপরোয়া’ ছবি। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ছবির নায়ক রোশান । হঠাৎ করে সেখানে রোশানের ছবির শুটিং দেখতে এলেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। সেখানে শুভশ্রী রোশানের সঙ্গে আড্ডা মেরে সময় কাটিয়েছেন বলে জানা যায়।

বৃহস্পতিবার রাতে রোশান বলেন, ‘শুভশ্রী দিদি আমাদের শুটিং ইউনিটের পাশেই শুটিং করছিলেন। আজ সন্ধ্যায় আমাদের ‘বেপরোয়া’ ছবির সেটে এসে শুটিং দেখলেন, পুরো টিম এবং আমাকে উইশ করে গেলেন। কিছুক্ষণ ছিলেন। আমরা সবাই আড্ডা মেরেছি।’

কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী শাকিবের বিপরীতে ‘নবাব’ ছবিতে কাজ করে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছেন। শাকিবের নায়িকা হয়ে ‘চালবাজ’ নামে আরও একটি ছবির শুটিং করছেন শুভশ্রী।

‘বেপরোয়া’ ছবিতে প্রথমবার মতো জুটি বেঁধে অভিনয় করছেন রোশান-ববি। ছবিটি পরিচালনা করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ। তবে ‘বেপরোয়া’ কোনো যৌথ প্রযোজনার ছবি নয়। নির্মাতা রাজা চন্দ টলিউডে নির্মাণ করেছেন ‘চ্যালেঞ্জ ২’, ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘লাভেরিয়া’, ‘রংবাজ’, ‘কেলোর কীর্তি’ ইত্যাদি সুপারহিট ছবি।

গত ২৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বেপরোয়া’ ছবির জাঁকজমক এক মহরত অনুষ্ঠিত হয় । রোশান-ববি ছাড়াও ছবিতে অভিনয় করছেন কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর