,

সুন্দরী প্রতিযোগিতায় চীনে এভ্রিল!

news-image

বিনোদন ডেস্ক : মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বর্তমানে চীনে অবস্থান করছেন এভ্রিল! চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের মূল আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি! তবে সেটা বাংলাদেশের পতাকা হাতে নয়, আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

এমন তথ্যে অনেকের চোখ কপালে উঠেছে নিশ্চয়? তবে হ্যাঁ, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করতে এভ্রিল বর্তমানে চীনে অবস্থান করছেন এ তথ্য পুরোপুরি সত্য। তবে তিনি বাংলাদেশের এভ্রিল নন, আর্জেন্টাইন। নাম এভ্রিল মারকো।

আর্জেন্টিনা থেকে মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছেন ১৭ বছর বয়সী এ তরুণী। স্প্যানিশ ও ইংরেজি ভাষা জানা এভ্রিল এখনও পড়াশোনা করছেন। তবে বাংলাদেশের মুকুট হারানো এভ্রিলের সঙ্গে তার নাম মিলে যাওয়ায় অনেকেই প্রথমেই হোঁচট খাচ্ছেন।

এমনকি বাংলাদেশে থেকে যাওয়া জেসিয়া ইসলামের কাছে জানতে চাওয়া হয়েছিলো এভ্রিল যে চীন যাচ্ছে বিষয়টি কি আপনি জানেন? এতে খুবই আশ্চর্য হন তিনি। এবং পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, কি! আপনি কি বলছেন এসব? এটা কি সত্যি! তারপর বিস্তারিত জানালে হেসে গড়িয়ে পড়েন জেসিয়া।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিল এক আলোচিত নাম। বিয়ে গোপন করে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় একেরপর এক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এভ্রিলকে বিজয়ী ঘোষণা করা নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন আয়োজকরা। পরে বিয়ের কথা ফাঁস হবার পর নিজের বিয়ে ও ডিভোর্সের কথা ফেসবুক লাইভে এসে স্বীকারও করেছেন কয়েকদিনের এ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’।

চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ডের মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল তার। কিন্তু বিতর্কে পড়ে সব ওলোটপালট হয়ে যায় কয়েকদিনের মধ্যেই। তার পরিবর্তে নতুন করে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়। ফলে বাংলাদেশের পতাকা হাতে চীনে যাচ্ছেন জেসিয়া ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর