,

জন্মদিনে স্বামীর সঙ্গে মাহী

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের সিনেমার এ সময়ের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহী এবারের জন্মদিন স্বামীর সঙ্গে কাটিয়েছেন। ঘরোয়াভাবে এ দিনটি পালন করে থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। জানালেন মাহী।

টানা এক মাস ঢাকার বাইরে রবিন খানের ‘মন দেব মন নেব’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মাহী। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। জন্মদিনের আয়োজন প্রসঙ্গে মাহীর মত, স্কুলজীবনের সেরা বন্ধু এই দিনেই মারা গিয়েছিল বলে সাধারণত ঘটা করে জন্মদিন পালন করেন না তিনি। তবে বরাবরের মতো থাকতে পারে স্বামী পারভেজ মাহমুদ অপুর কাছ থেকে কোনো ‘সারপ্রাইজ’ আয়োজন।

পাঁচ বছর আগে ‘ভালোবাসার রং’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহীর। একটি সিনেমাই তাঁকে তারকাখ্যাতি এনে দেয়। এরপর থেকে দেশের সিনেমার দর্শকদের মুগ্ধ করেই চলেছেন তিনি।

ঢালিউডের এ সময়ের জনপ্রিয় এই নায়িকা রাজশাহীর নাচোলে জন্মগ্রহণ করেন। কলেজজীবনের পাট চুকিয়ে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করতে ভর্তি হন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে। পাঁচ বছরের অভিনয়জীবনে মাহী দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। অপু বিশ্বাস-পরবর্তী তিনিই একমাত্র নায়িকা, যাঁর ওপর আস্থা রেখে হল মালিকেরা ছবি বুকিং দেন। একে একে মাহী উপহার দিয়েছেন ‘অন্য রকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘দেশা দ্য লিডার’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘ঢাকা অ্যাটাক’-এর মতো সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিকের ‌‘জান্নাত’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর