,

৪ ডিসেম্বর পাওলি দামের বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক অর্জুন দেব। আগামী ৪ ডিসেম্বর কলকাতার তাজ বেঙ্গলে হবে বিয়ের অনুষ্ঠান।

অর্জুনের বাড়ি আসামের গুয়াহাটিতে। সেখানেই ১০ ডিসেম্বর বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

পাওলি দামের বিয়ের খবর জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম। জানা গেছে, বাঙালি সামাজিক রীতিতে বিয়ে হবে পাওলি দামের।

পাওলির লেক গার্ডেন্সের ফ্ল্যাটেই সকালে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। তাজ বেঙ্গলে বসবে সন্ধ্যার আসর। লাল বেনারসিতে সাজবেন পাওলি। পরবেন তার মায়ের ঐতিহ্যবাহী সোনার গয়না। গুয়াহাটির রিসেপশনেও পাওলি সনাতনী সাজেই থাকবেন।

তিন বছর আগে ইতালীয় কনসাল জেনারেলের এক পার্টিতে আলাপ হয় পাওলি ও অর্জুনের। এরপর একাধিক অনুষ্ঠানে দু’জনকে দেখা গেছে। প্রেমের সেই শুরু। শুরুর দিকে প্রেমের বিষয়টি পাওলি গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু তা একসময় প্রকাশ হয়ে যায়।

অভিনেত্রীকে বিয়ে করলেও অর্জুন মোটেই বাংলা ছবি দেখেন না। বিয়ের পর নবদম্পতি কোথায় মধুচন্দ্রিমায় যাবেন, তা নাকি এখনও ঠিক হয়নি। হবু বরকে পাওলি জোজো বলে ডাকেন। বিয়ের জন্য তিনি জানুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন বলে খবর। ফেব্রুয়ারি থেকে ফের কাজ শুরু করবেন।

বাংলাদেশের ‘সত্তা’ ছবিতে পাওলি অভিনয় করেছেন। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এ ছবিতে পাওলির নায়ক ছিলেন শাকিব খান। গত ৭ এপ্রিল ছবিটি সারাদেশে মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর