,

সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারের উপদেষ্টা অং সান সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সু চিকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।

রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারের রাজধানী নেইপিদোতে স্থানীয় সময় সকাল ১০টায় সু চির সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বৈঠকেই সু চিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

বৈঠক শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কাজ শুরু করেছে মিয়ানমার। ইতিমধ্যে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দেশটি কাজ শুরু করেছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার নেত্রী সু চির কাছে রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন।

এর আগে মঙ্গলবার নেইপিদোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয় দুই দেশ। এ সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের নীতিনির্ধারকরা।

এর আগে সকালে রোহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন ইস্যুতে মিয়ানমার প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধিদল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর