,

মুরলিকে ‘চাকার’ বলা আম্পায়ার চুরির দায়ে গ্রেপ্তার!

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সমালোচিত আম্পায়ারদের একজন তিনি। সাদা কোট পরে যখন মাঠে দাঁড়াতেন তখনও তাকে নিয়ে কম চর্চা হয়নি।

একের পর এক বিতর্ক সৃষ্টি হয়েছে তাকে ঘিরে। কখনও পাকিস্তানের বল বিকৃতি, কখনও মুরালিকে বেধরক নো বল ডেকে বারবার খবরের শিরনামে ছিলেন তিনি। সেই ড্যারেল হেয়ার অবসর নেওয়ার ৯ বছর পর আরও একবার শিরোনামে উঠে এলেন।
২০০৮ সালে আম্পায়ারিং থেকে অবসর নেওয়ার পর একটি বারে চাকরি করতে হেয়ার। সেই পানশালা থেকেই নাকি তিনি ৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার হাতিয়ে নিয়েছিলেন! তবে ধরা পড়ে ফেরত দিতে হয়েছে পুরো টাকা। শুধুমাত্র টাকা ফেরত দিয়েই কাজ হয়নি, ১৮ মাসের গুড বিহেভিয়ার বন্ড দিয়ে তাকে মুক্তি দিয়েছে আদালত।

লংকান কিংবদন্তি মুরালিধরনকে একের পর এক নো-বল ডেকে আলোচনায় আসা হেয়ার আদালতে বলেছেন, জুয়ার নেশায় এমন কাজ করতে বাধ্য হন। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না তিনি।

১৯৯২ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৭৮টি টেস্টে আম্পায়ারিং করেছেন হেয়ার।

২০০৬ সালে পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যকার ওভাল টেস্টে পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন। পাকিস্তান ওই ম্যাচ খেলতে অস্বীকার করে। ফলে ইংল্যান্ডকে ম্যাচে বিজয়ী ঘোষণা করা হয়। এ ঘটনার পরই হেয়ারের বিরুদ্ধে পদক্ষেপ করে আইসিসি। আম্পায়ারিং থেকে বলতে গেলে অবসর নিতে বাধ্য হন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর