,

সিপিসি সম্মেলনে নিরাপত্তায় থাকবে ৫ হাজার পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের নিরাপত্তায় পাঁচ হাজার পুলিশ নিরাপত্তা নিয়েজিত থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার ডিএমপির হেডকোয়ার্টার্সে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

তিনি জানান, আসন্ন সিপিসি সম্মেলনে কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলন সফল করতে আগত বিদেশী অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলনস্থলসহ প্রত্যেকটি ভেন্যু সুইপিংসহ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। সম্মেলনের নিরাপত্তায় থাকবে ঢাকা মহানগর পুলিশ ও অন্যান্য বাহিনীর ৫ হাজারেরও অধিক সদস্য।

কমিশনার বলেন, এই সম্মেলনের সাথে আমাদের দেশের ভাবমূর্তি ও স্বার্থ জড়িত। তাই সম্মেলন সফল এবং দেশের সুনামের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। গত এপ্রিলে ১৩৬ তম আইপিইউ সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার যে ধারাবাহিকতায় আমরা দেখিয়েছি, তা এই সিপিসি সম্মেলনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, আগামী ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় হতে যাচ্ছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলন। ৬৩ তম ‘কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি)-২০১৭’তে কমনওয়েলথভুক্ত ৫২টি দেশ ও ১৮০টি সিপিএ শাখার স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও অন্যান্য প্রতিনিধিসহ ছয় শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর