,

শ্রীলঙ্কার হোয়াইটওয়াশ লজ্জা

news-image

স্পোর্টস ডেস্ক : হোয়াইটওয়াশের লজ্জা ঘুচাতে পারল না শ্রীলঙ্কা। ভারতের পর পাকিস্তানের কাছেও ৫-০তে সিরিজ হারল উপুল থারাঙ্গার দল।

শেষ ওয়ানডে ম্যাচে লঙ্কানরা হেরেছে ৯ উইকেটে। এর আগে সিরিজের শেষ ওয়ানডেতে উসমান খানের বোলিং তোপে পড়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। এদিন, মাত্র ২১ বলেই লঙ্কানদের প্রথম ৫ উইকেট তুলে নিয়েছেন দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা উসমান। যার মধ্যে দু’জনকে সরাসরি বোল্ড এবং তিনজনকে কোনো রানের খাতা খোলার আগে সাজঘরে পাঠিয়েছেন খাইবার পশতুনের এই পেসার।

দলীয় এক রানে লঙ্কানদের এক উইকেট পড়ার পর স্কোরবোর্ডে আরেকটি রান যোগ হতেই নেই আরেকটি উইকেট। এরপর আট রানে তৃতীয় ও চতুর্থ উইকেট তুলে নেওয়ার পর ২০ রানে লঙ্কানদের পঞ্চম উইকেট তুলে নেন উসমান। ৭ সপ্তম উইকেট জুটিতে সেকুজে প্রসন্নে ও থিসারা পেরেরার কল্যাণে সর্বনিম্ন রানে আউট হওয়ার হাত থেকে রক্ষা পায় উপুল থারাঙ্গার দল। তবে এদের দু’জনের একজনকে রানআউট এবং অন্যজনকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান শাদাব খান। শেষ পর্যন্ত সবক’টি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে তারা।

জবাবে ব্যাটিংয়ে নেমে ফখর জামানের ৪৮ ও ইমামুল হকের অপরাজিত ৪৫ রানের ভর করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর