,

‘এত বড় তারকা হয়ে লাভ কী?’

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশ্বব্যাপী পেয়েছেন তারকাখ্যাতি। তবে এ অভিনেতা মনে করেন, তার এই খ্যাতি কোনো কাজেই আসবে না যদি এ অভিনেতার সমসাময়িক অভিনয়শিল্পীদের সাফল্য তার ওপর প্রভাব ফেলে।

৫১ বছর বয়সি এ অভিনেতা বলেন, ‘যদি এখনো আপনি অন্যকে অনুসরণ করেন, অথবা কারো কারণে বিরক্ত হন কিংবা অন্যকে নিয়ে চিন্তা করেন, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করেন, তবে এত বড় তারকা হয়ে লাভ কী?’

তিনি আরো বলেন, ‘‘আমি নিশ্চিত, আমাকে দাম্ভিক বলা হবে কিন্তু অনেকেই রয়েছেন যারা বলেন, ‘যদি শাহরুখ খান হতে পারতাম’। আমি শাহরুখ খান, সুতরাং আমি কেন অন্য কারো মতো হতে চাইব?’’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই বলেন শাহরুখ।

শাহরুখ খান যখন বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন তার কোনো পরিচিতি ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো টাকা, বাড়ি, ভবিষ্যৎ ছিল না। মা-বাবা মারা গিয়েছিলেন, আমার যা মনে হয়েছে আমি তাই করেছি। আমার কিছু হারানোর ছিল না। এখন আমার সব রয়েছে। একদিক থেকে দেখতে গেলে, আমার অনেক কিছু হারানোর আছে।’ অন্য দিক দিয়ে দেখতে গেলে, আমি অনেক কিছু অর্জন করেছি, এমনকি তা হারাতে চাইলেও রয়ে গেছে। যখন আমাদের কিছুই ছিল না তখন যদি সাহসী হতে পারি, তা হলে সবকিছু যখন আমাদের অনুকূলে রয়েছে তখন একই রকম বিশ্বাস ধরে রাখতে পারব না কেন?’

এ তারকা মনে করেন, নিজের ইচ্ছে অনুযায়ী কোনো কিছু না করাটা বোকামি। বিশেষ করে তার মতো ব্যক্তি যিনি সমাজে নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন। শাহরুখ বলেন, ‘আমি বলছি না, আমি পথ প্রদর্শক ব্যক্তি এবং সবাই আমাকে অনুসরণ করুক, আমাকে উদাহরণ হিসেবে দেখুক। তাই আমার যেটা মনে হয় সেটিই করি। আমি দেশের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা নির্মাণ করেছি। জানতাম কোনো অর্থ ফেরত পাব না কিন্তু আমি এটা করেছি।’

সমসাময়িক অভিনয়শিল্পীদের সিনেমা দেখে অনেক উচ্ছ্বসিত হন শাহরুখ। কিন্তু নিজের ইচ্ছেমতো কাজ করতে পেরে প্রশান্তি পান বলে জানান তিনি। ‘আমার মতে, যে কাজ ইতোমধ্যে হয়েছে আমি সেটি কেন করতে যাব? অন্য কিছুর চেষ্টা করব। আমাকে অনেকেই চেনেন। তাদের মনে আমি রয়েছি। তাদের অনেক ভালো-মন্দ কথা বলার রয়েছে। আমি সবকিছু সহ্য করে বেঁচে থাকতে পারব না। একজন শিল্পী, বাবা, তারকা হিসেবে প্রতিদিন সকালে আমার এটিই মনে হয়।’ বলেন, শাহরুখ।

চলচ্চিত্রাঙ্গনের একজন মানুষ হিসেবে যতটা সিনেমা দেখা প্রয়োজন তা দেখেন না শাহরুখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সিনেমা দেখি না। আমার পরিবারের সদস্যরা শর্ত দিয়েছেন, যদি আমি অভিনয় চালিয়ে যেতে চাই তা হলে মাসে দুটি হিন্দি সিনেমা দেখতে হবে। তাদের মতে, আপনি কেন সিনেমা দেখবেন না? আপনি অভিনয় করেন, সিনেমা নির্মাণ করেন, একটি প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালনা করেন, তা হলে কেন সিনেমা দেখবেন না? কী কী সিনেমা দেখব পরিবারের সদস্যরা তার তালিকাও তৈরি করেছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর