,

সোফিয়াকে যৌনপল্লিতে নিয়ে যান স্বামী

news-image

বিনোদন ডেস্ক :সোফিয়া হায়াতকে জোর করে যৌনপল্লিতে নিয়ে গিয়েছিলেন তাঁর সাবেক স্বামী। সেখানে স্ত্রীর সামনে যৌনকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পুরো ব্যাপারটা তাঁকে দেখতে বাধ্য করা হয়। সংবাদমাধ্যমের কাছে এই তথ্য প্রকাশ করেছেন ভারতের খুব পরিচিত মডেল, টিভি অনুষ্ঠানের বিতর্কিত শিল্পী এবং চলচ্চিত্রের অভিনয়শিল্পী সোফিয়া হায়াত। সেই দিনগুলোর কথা মনে করে তিনি বললেন, ‘একসময় মনে হয়েছিল, আমি যেন বিক্রি হয়ে গেছি।’

‘বলিউডে যে নারীরা কাজ করছেন, তাঁদের অনেকেই যৌন হেনস্তার শিকার হচ্ছেন’—সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার এই মন্তব্যের পর এখন অনেকেই নিজেদের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরছেন।

সোফিয়া হায়াত জানান, তিনি প্রথম যৌন হেনস্তার শিকার হন ১০ বছর বয়সে। শুরুতে যৌন হেনস্তা করেছেন তাঁর চাচা। লোকটি বছর খানেক তাঁর ওপর এই অত্যাচার অব্যাহত রাখেন। এরপর ১৮ বছর বয়সে আবারও পরিবারের আরেক সদস্য তাঁকে যৌন হেনস্তা করে। পরিবার আর তাদের সন্তানদের কথা ভেবে সবকিছু চেপে রাখেন তিনি। ছোট পর্দায় কাজ করতে এসে এখানেও যৌন হেনস্তা থেকে রেহাই পাননি। শুরুতেই এক প্রযোজক মদ্যপ অবস্থায় তাঁকে হেনস্তা করেন।

তবে এখন সোফিয়া হায়াত তাঁর সিদ্ধান্ত পাল্টেছেন। নিজের কষ্টের আর ভয়ংকর সেই অভিজ্ঞতাগুলো সামনে নিয়ে আসছেন। সবাইকে অনুরোধ করছেন, ‘কথা বলুন। চুপ করে থাকবেন না। তাতে কোনো লাভ নেই। প্রতিবাদ করুন। এই নোংরা মানুষগুলোর মুখোশ খুলে দিন।’

সংবাদমাধ্যমের মতে, সোফিয়া হায়াত নিজেও সব সময় আপত্তিকর জীবন যাপন করেছেন। নানাভাবে তিনি সংবাদের শিরোনাম হয়েছেন, কখনো ‘মাদার’ হয়ে, খোলামেলা ছবি প্রকাশ করে, আবার কখনো বিয়ের জন্য। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে