,

দুপুরে মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করতে আজ (সোমবার) দেশটিতে সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ (সোমবার) দুপুরে তার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবেন।

প্রতিনিধি দলের অন্যরা হলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্তি সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল দেশটি সফরে যাচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে সকল অমীমাংসিত সমস্যার সমাধান করতে চাই এবং আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পাবে।

জানা গেছে, প্রতিনিধি দলটি প্রথমে বিমানযোগে ইয়াঙ্গুনে যাবেন। বিকেল ৫টার দিকে সেখানে পৌঁছানোর পর বিমানযোগে নেপিডো যাবেন এবং রাতে নেপিডোতে অবস্থান করে মঙ্গলবার সকালে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সেখান থেকে তারা আবার ইয়াঙ্গুন হয়ে বুধবার (২৫ অক্টোবর) দেশে ফিরবেন।

উল্লেখ্য, অনেক বছর আগে মিয়ানমারের ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। গত ২৫ আগস্টের পর থেকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধদের নিপীড়নের হাত থেকে জীবন বাঁচাতে আরও ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে