,

ঘুরে দাঁড়াবে বাংলাদেশ : ডি কক

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্টের পর ওয়ানডে সিরিজেও সমর্থকদের একরাশ হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ। দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর ওয়ানডেতেও প্রোটিয়াদের বিপক্ষে পাত্তা পাননি টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক মনে করছেন, টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। একই আশাবাদ ব্যক্ত করেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২৮৭ রান করেছেন কুইন্টন ডি কক। গড়টা অবিশ্বাস্য ১৪৩! অনুমিতভাবেই সিরিজ সেরা হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক প্রোটিয়া ক্রিকেটার শন পোলক ডি কককে জিজ্ঞাসা করেন ওয়ানডের ফর্মটা টি-টোয়েন্টিতেও নিয়ে যেতে চান কি না তিনি। উত্তরে ডি কক বলেন, ‘টি-টোয়েন্টিটা একেবারেই ভিন্ন ফরম্যাট। আর বাংলাদেশ দারুণ একটা দল। আশা করছি টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবে তারা।’

প্রথম ওয়ানডেতে ১৪৫ বলে ১৬৮ রান করেন কুইন্টন ডি কক। দ্বিতীয় ম্যাচে করেন ৪৬ রান আজ করেছেন ৭৩ রান। পুরো সিরিজে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজেও তাঁর কাছে থেকে এমন পারফরম্যান্স আশা করছে তাঁর দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর