,

রানী মুখার্জির বাবা আর নেই

news-image

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জির বাবা রাম মুখার্জি। শনিবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী কৃষ্ণা মুখার্জি, কন্যা রানী ও পুত্র রাজা মুখার্জিকে রেখে গেছেন। মৃত্যু সংবাদ জানিয়ে কৃষ্ণা মুখার্জি বলেন, ‘হঠাৎ তার রক্তচাপ কমে যাওয়ায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডাক্তার জানান, ভোর ৫টার দিকে তিনি মারা গেছেন। সব কিছু কেমন যেন হঠাৎ করেই ঘটে গেল।’

প্রয়াত রাম মুখার্জি বাংলা ও হিন্দি সিনেমার প্রবীণ প্রযোজক ও চিত্রনাট্যকার ছিলেন। তিনি একাধিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘রক্ত ধারা’, ‘তোমার রক্তে আমার সোহাগ’ ‘রক্তলেখা’ প্রভৃতি।

রাম মুখার্জি ভারতের মুম্বাইতে ফিল্মমালা নামে একটি স্টুডিও গড়ে তোলেন। তার অধিকাংশ বিখ্যাত চলচ্চিত্রের কাজ এ স্টুডিওতে করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে