,

অল্পের জন্য রক্ষা পেল ৫ শতাধিক যাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে বরিশালগামী গ্রীনলাইন-২ লঞ্চের প্রায় পাঁচ শতাধিক যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

শনিবার সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চটি চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রম করার সময় বেলা ১১টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, মেঘনা মোহনায় প্রচণ্ড বাতাসে হঠাৎ লঞ্চের সামনের অংশের গ্লাস ফেটে যায়। এর কিছুক্ষণ পরে লক ভেঙে সামনের প্রধান গেটটিও খুলে যায়। লঞ্চের স্টাফরা চেষ্টা করেও গেটটি আর বন্ধ করতে পারেননি। এর ফলে প্রচণ্ড ঢেউয়ে লঞ্চের ভেতরে পানি প্রবেশ করতে থাকে।

এ সময় যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকেন। এ অবস্থায় লঞ্চটি চাঁদপুর ঘাটে ভেড়ানো হয়। এটি চাঁদপুর রকেট ঘাটে অবস্থান করছে। যাত্রীরা কেউ বাইরে এবং কেউ ভেতরে অবস্থান করছেন।

লঞ্চ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক মনে হলে গ্রীনলাইন-২ পুনরায় বরিশালের উদ্দেশে যাত্রা করবে।

চাঁদপুর বন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গ্রীনলাইন-২ চাঁদপুর ঘাটে আছে। তবে তারা ত্রুটি দূর করতে পারলে আজই বরিশালের উদ্দেশে রওয়ানা করবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর