,

ছিনতাইয়ের ঘটনা কমেছে : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি রাজধানীতে সংগঠিত ছিনতাইয়ের ঘটনার মূল হোতাদের গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলাবাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার ডিএমপিতে কর্মরত পুলিশের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার জানান, সম্প্রতি রাজধানীতে ছিনতাইকারীর দৌরাত্ম্য কিছুটা বেড়েছে। তবে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। গত আগস্ট মাসে যে ছিনতাই হয়েছে সেটি সেপ্টেম্বরে আরো কমে এসেছে। আর অক্টোবরে সেটি এক তৃতীয়াংশে নেমে এসেছে।

পুলিশ কমিশনার বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করা পুলিশের কাজ না। পুলিশ দেশের মানুষের নিরাপত্তা, সেবায় নিয়োজিত থাকে। আমাদের পুলিশের কনস্টেবল নায়েক ও হাবিলদার তাদের মধ্যে অনেকের সন্তান আছে মেধাবী। আর্থিক অভাবে তাদের সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারছে না।

বিষয়টি মাথায় রেখে তাদের সন্তানদের বৃত্তি দেওয়া হলো।

মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কমিশনার বলেন, আমাদেরই পুলিশের সন্তান ঐশি। তার কথা সবাই জানে। তোমরা ঠিক মতো পড়ালেখা করবে। খারাপ বন্ধুদের সঙ্গে কখনো মিশবে না। ইন্টারনেটের খারাপ কোনো সাইটে ঢুকবে না। ডিএমপি কমিশনার আরো বলেন, সকলের প্রচেষ্টায় আমরা শিক্ষাবৃত্তিকে বাস্তব রূপ দিতে পেরেছি। ডিএমপি’র ৩৪ হাজার সদস্যের অধিকাংশ নিম্নপদস্থ হওয়ায় তাদের বেতন অনেক কম। কম বেতনে নিজের পরিবারের খরচ মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। আমরা জানি তাদের সন্তানরা অত্যন্ত মেধাবী কিন্তু তাদের আর্থিক সমস্যার কারণে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। তাদের সহায়তা করার জন্য এ শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর