,

জ্যাকলিনের গালে আলিয়ার চুমু

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও আলিয়া ভাট। বেশ কয়েকদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, এ দুই অভিনেত্রীর মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ। সম্পর্কটা নাকি মোটেও ভালো যাচ্ছে না তাদের।

জ্যাকলিন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত অ্যা জেন্টলম্যান সিনেমার প্রচারণার সময় থেকেই এ গুঞ্জন চাউর হয়। সিদ্ধার্থ-আলিয়ার প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। শোনা যায়, সিদ্ধার্থের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা নাকি মেনে নিতে পারছেন না আলিয়া। এ জন্য কথিত প্রেমিকের ওপর আলিয়া নাকি নাখোশ হয়েছেন। শুধু তাই নয়, দ্বন্দের জের ধরে আলিয়াকে ইনস্টাগ্রামে আনুসরণ বন্ধ করে দিয়েছেন জ্যাকলিন।

সম্প্রতি অভিনেতা অনিল কাপুরের বাড়িতে আয়োজিত দীপাবলীর পার্টিতে হাজির হয়েছিলেন জ্যাকলিন, আলিয়াসহ বলিউডের অন্যান্য তারাকারা। এ পার্টির কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জ্যাকলিন। এর একটিতে দেখা যায়, জ্যাকলিনের গালে চুমু দিচ্ছেন আলিয়া। বলার অপেক্ষা রাখে না, এর মধ্যে দিয়ে তাদের দ্বন্দ্ব নিয়ে গুঞ্জনের জবাবও দিলেন তারা।

এর আগে জুড়ওয়া-টু সিনেমার মুক্তির সময় আলিয়া তার মাইক্রোব্লগিং সাইট টুইটারে জ্যাকলিনের প্রশংসা করে লেখেছিলেন, ‘আপনি যা কল্পনা করছেন এবং তার চেয়ে বেশি কিছু জুড়ওয়া-টু। মজা, বিনোদন এবং নস্টালজিক। বরুণ ধাওয়ান অনেক সুন্দর অভিনয় করেছ। জ্যাকলিন ও তাপসী পান্নু তোমরা সকলের মন জয় করেছ। এটি অনেক ব্যবসাসফল সিনেমা হতে চলেছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর