,

১৬ বছর বয়সেই মন ভেঙে যায় সালমান খানের!

news-image

 

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেতা সালমান খান যে কবে বিয়ে করবেন, তা কারও জানা নেই। তবে বিয়ে নিয়ে যতটা না মাথা ব্যথা সলমন খানের রয়েছে, তার থেকে অনেক বেশি মাথা ব্যথা আম জনতার।

সম্পর্কেও তিনি কম বার জড়াননি। কিন্তু কোনও সম্পর্কই আর বিয়ে পর্যন্ত পৌঁছয়নি।
তার সাবেক প্রেমিকা হিসেবে অমিতাভ বচ্চন পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নাম শোনা যায়। তবে এই বিষয়ে বরাবরই একেবারে চুপ থেকেছেন সালমান খান। অবশেষে তার গোপন প্রেম এবং সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি।

কিশোর বয়সে নাকি একবার প্রেমে পড়েছিলেন সালমান। সেই প্রসঙ্গেই তিনি বলেন, “১৬ বছর বয়স ছিল তখন। সেই সময়ে একটা মেয়েকে খুব পছন্দ করতাম। কিন্তু সেই কথা ওকে বলার সাহস ছিল না।

সেই সময়ে মেয়েটি আমার অন্য দুই বন্ধুকে ডেট করতো। ও আমার বন্ধু ছিল। কোনওদিনই আমাকে রোম্যান্টিকভাবে দেখেনি। যখন অন্য কেউ ওর সঙ্গে প্রেম করতো, আমার মন ভেঙে যেত। ”
সালমান আরও বলেন, ‘ওর একটা কুকুর ছিল। যাকে ও একেবারেই সামলাতে পারতো না। একবার কুকুরটা আমাকে কামড়ে দিয়েছিল। তখন আমি শুধু কুকুরটার দিকে হাত তুলতে গিয়েছিলাম। ও আমার উপর চিত্‌কার করে ওঠে। সেই সময়ে বুঝতে পেরেছিলাম, ও আমাকে পছন্দ করে না। কিন্তু আজ ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজ পর্যন্ত ওর নাম নিইনি। নিশ্চিত জানি যে ও এখন সুখী। ওকে দেখিনি প্রায় ৩৫ বছর হয়ে গেল। “

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর