,

‘আদর্শবান মানুষদের রাজনীতিতে আসতে হবে’

news-image

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, যাদের মধ্যে সততা ও আদর্শ রয়েছে তারাই সুস্থধারার রাজনীতি করতে পারেন। সমাজে গ্রহণযোগ্য রাজনৈতিকের কখনো মৃত্যু হয় না।

আদর্শবান ব্যক্তিদের রাজনীতিতে আসতে হবে। তাহলেই সুন্দর সমাজ বিনির্মাণ হবে। আজ শনিবার দুপুরে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম খলিফার শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, নূরুল ইসলাম খলিফা একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন বলেই তাকে সবাই মৃত্যুর পরও মনে রেখেছেন। ঝালকাঠিতে প্রবীন রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ীদের সংগঠন ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়ে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন তিনি। তাঁর মতো অনেক ভালো মানুষ রয়েছেন, তাদের রাজনীতিতে আসতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে এবং উন্নয়ন হবে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এ শোক ও স্মরণসভার আয়োজন করে। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির। এর আগে শিল্পমন্ত্রী ঝালকাঠি শহরের কয়েকটি সড়কের উদ্বোধন করেন। ঝালকাঠি পৌরসভার উদ্যোগে এ সড়কগুলো নির্মাণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর