,

রিয়াল চ্যাম্পিয়ন হয়েও তৃতীয়!

news-image

স্পোর্টস ডেস্ক : কার্ডিফে গত জুনে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন হওয়ায় আসরটি থেকে প্রাইজমানি ও রাজস্ব বাবদ রিয়ালেরই বেশি আয় করার কথা। কিন্তু শুক্রবার উয়েফা প্রকাশিত ২০১৬-১৭ মৌসুমের প্রাইজমানি ও প্রাপ্ত রাজস্বের তালিকায় সবচেয়ে বেশি আয় করা ক্লাব রিয়াল নয়, জুভেন্টাস! ভাবছেন, তাহলে রিয়াল হয়তো দ্বিতীয়। কিন্তু অবাক হওয়ার মতো তথ্য হলো, গত আসর থেকে আয়ে রিয়ালকে টেক্কা দিয়েছে লেস্টার সিটির মতো ক্লাবও!

রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েও এই তালিকায় তৃতীয়। গত আসর থেকে সব মিলিয়ে তাদের আয় ৮ কোটি ১০ লাখ ৫১ হাজার ইউরো। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির আয় ৮ কোটি ১৬ লাখ ৮১ হাজার ইউরো। ১১ কোটি ৪ লাখ ৩৪ হাজার ইউরো আয় নিয়ে শীর্ষে জুভেন্টাস।

খেলার ফলের সঙ্গে আয়ের এমন তারতম্যের নেপথ্যে রয়েছে উয়েফার ‘মার্কেট পুল’ নীতি। এ নিয়মের অধীনে অংশগ্রহণকারী দল যে দেশের, সেই দেশে চ্যাম্পিয়নস লিগের টিভি স্বত্বের বাজার অনুযায়ী এই লভ্যাংশ বণ্টন করা হয়। স্পেনে চ্যাম্পিয়নস লিগের টিভি-বাজার অনুযায়ী আসরটির সম্প্রচার স্বত্ব থেকে আয়ের অর্থের ভাগ পেয়েছে রিয়াল। তবে টাকা বণ্টনের ক্ষেত্রে এ নিয়মের অধীনে রয়েছে আরও দুটি শর্ত—প্রথমত, আসরটিতে ওই দল কী পরিমাণ ম্যাচ খেলেছে। দ্বিতীয়ত, নিজ দেশের ঘরোয়া চ্যাম্পিয়নশিপে দলটির কী অবস্থান।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য নির্ধারিত ছিল ১ কোটি ২৭ লাখ ইউরো। প্রিলিমিনারি ও গ্রুপ পর্বে অংশ নেওয়া সব কটি দলের জন্য মোট আর্থিক বরাদ্দের পরিমাণ ছিল ১৩৯.৬ কোটি ইউরো। এর মধ্যে শুধু টিভি স্বত্বের চুক্তি থেকে প্রাপ্ত ৫৮ কোটি ইউরো ভাগ করে দেওয়া হয়েছে আসরটিতে অংশ নেওয়া দলগুলোর মধ্যে। তার আগে প্লে অফে অংশ নেওয়া ২০টি দলের মধ্যে বণ্টন করা হয়েছে ৫ কোটি ইউরো। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ওঠা ১০টি দলের প্রতিটি পেয়েছে ২০ লাখ ইউরো করে। বাদ পড়ে ইউরোপা লিগে নেমে যাওয়া বাকি ১০টি ক্লাবের প্রতিটি পেয়েছে ৩০ লাখ ইউরো করে।

আশ্চর্যের ব্যাপার হলো, গত আসর থেকে আয় করা শীর্ষ পাঁচ ক্লাবের মধ্যে ইংলিশ ক্লাব মাত্র একটি—লেস্টার সিটি। ইতালিয়ান ক্লাব দুটি—জুভেন্টাস ও নাপোলি (চতুর্থ)। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকোর অবস্থান পাঁচে। তাদের তিন ধাপ নিচে গত মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া বার্সেলোনা (অষ্টম)। পরবর্তী দুটি ক্লাব যথাক্রমে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। সূত্র: এএস

                      ২০১৬–১৭ চ্যাম্পিয়নস লিগে আয়ে শীর্ষ পাঁচ ক্লাব

দল       আয়              লিগ
জুভেন্টাস ১১ কোটি ৪ লাখ ৩৪ হাজার ইউরো ইতালিয়ান সিরি আ
লেস্টার সিটি ৮ কোটি ১৬ লাখ ৮১ হাজার ইউরো ইংলিশ প্রিমিয়ার লিগ
রিয়াল মাদ্রিদ ৮ কোটি ১০ লাখ ৫১ হাজার ইউরো স্প্যানিশ লা লিগা
নাপোলি ৬ কোটি ৬০ লাখ ৯ হাজার ইউরো ইতালিয়ান সিরি আ
মোনাকো ৬ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার ইউরো ফ্রেঞ্চ লিগ ওয়ান

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে