,

পানি আর যানজটে আটকা হাজারো যাত্রী

news-image

গাজীপুর ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার ভোর থেকে সৃষ্ট যানজট আজ শনিবার সকালেও রয়েছে। মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুরের সোহাগপুর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার এলাকায় এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে করটিয়া পর্যন্ত ১৮ কিলোমিটার যানজট। চন্দ্রা থেকে নবীনগর সড়কের আট কিলোমিটার পর্যন্ত যানজট রয়েছে। চন্দ্রা থেকে গাজীপুর রাস্তাতেও তিন কিলোমিটর পর্যন্ত যানজট।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও গাজীপুরের চন্দ্রা থেকে কালিয়াকৈর-নবীনগর সড়কের বিভিন্ন জায়গায় এমনিতেই গর্ত, বৃষ্টিতে এসব গর্তে জমেছে পানি। একই সঙ্গে চলছে চার লেন তৈরির খোঁড়াখুঁড়ির কাজ। এতে গতকাল ভোররাত থেকে শুরু হয় যানজট। রাস্তা পার হতে সময় লাগছে দ্বিগুণেরও বেশি।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, বৃষ্টির কারণে রাস্তার খানাখন্দে পানি জমেছে। এতে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এ কারণে যানজট সৃষ্টি হয়েছে।

গাজীপুরের নেউজের হাইওয়ে থানার ওসি আবদুল হাই বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী তুরাগ নদ পর্যন্ত ১২ কিলোমিটার পথ। এ পথের ভোগরা বাইপাস মোড়, ছয়দানা মালেকের বাড়ি, বোর্ডবাজার এলাকার রাস্তার দুইপাশে হাঁটুপানি জমে আছে। এ কারণে ভোর থেকে এ পথে যানজট লেগে আছে। গাড়ি চলতে পারছে না।

সফিপুর এলাকার বাসিন্দা চাকরিজীবী আলতাফ হোসেন জানান, ভোগরা এলাকায় প্রায় আড়াই ঘণ্টা ধরে একই স্থানে তিনি বসে আছেন। রাস্তায় পানি জমে থাকার কারণে যানবাহনে জটলা লেগে রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর