,

এতো অবহেলার পরও বোর্ডকেই অবিভাবক মনে করেন বিজয়

news-image

 

 

স্পোর্টস ডেস্ক : শাহরিয়ার নাফিসের মতো বাংলাদেশ ক্রিকেট দলের আরেক উপেক্ষিত ক্রিকেটারের নাম আনামুল হক বিজয়। জাতীয় দলের জার্সি গায়ে তাকে সবশেষ দেখা যায় ২০১৫ সালের ১৫ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে।

তারও আগে খেলেন সবশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ২০১৫ সালের ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ছিল তার শেষ ওডিআই। আর সাদা পোষাকের শেষ ম্যাচ ছিল ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর পর আর বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যায়নি বিজয়কে।

অথচ ঘরোয়া লিগ গুলোতে দুর্দান্ত খেলে যাচ্ছেন এ ডানহাতি ব্যাটসম্যান। জাতীয় লিগের এবারের মৌসুমটা অসাধারণ কাটছে বিজয়ের। তার দল খুলনা বিভাগ লিগের পঞ্চম রাউন্ড শেষে শিরোপার অনেক কাছে রয়েছে। আর সর্বোচ্চ রান সংগ্রহক হিসেবে রয়েছেন বিজয়।

মৌসুম সর্বোচ্চ রান সংগ্রহকারি এই ডানহাতি ব্যাটসম্যান। পঞ্চম রাউন্ড শেষে ব্যাট হাতে ৫ ম্যাচে ১ ডবল সেঞ্চুরি ও ১ ফিফটিতে করেছেন ৪১৭ রানে। তবুও স্থান হয়নি জাতীয় দল কিংবা ‘এ’ দলেও। তারপরও মনের মধ্যে এটা নিয়ে কোন ক্ষোভ বা কষ্ট নেই এই ব্যাটসম্যানের, এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে। ভরসা রাখছেন নির্বাচকদের উপর।

ক্রিকেট বোর্ডকে নিজের অবিভাবক মনে করেন বিজয়। তাদের সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে এই ক্রিকেটারের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ড আমাদের গার্ডিয়ান, আমাদের মা-বাবার মত। ওনারা যেটা ভাল মনে করবেন, সেটাই আমাদের জন্য করবেন। এ ব্যাপারে কখনওই কোন ক্ষোভ নেই। ওনারা ছোটবেলা থেকে লালন-পালন করে আমাদের এত বড় করছেন, ওনারা যেটা ভালো মনে করছেন সেটাই ঠিক আছে। এ ব্যাপারে কিছু বলার নেই।’

তবে বোর্ড চাইলে যে কোন জায়গায় খেলার জন্যও প্রস্তুত রয়েছেন বিজয়। তিনি বলেন, ‘এখন তো সামনে বিপিএল আছে, বিপিএলে চেষ্টা করবো ভালো কিছু করার। আর বিসিবি যদি আমাকে কোন জায়গায় ডাক দেয়, তবে চেষ্টা করবো শতভাগ দিয়ে খেলার। এক কথায়, নিজেকে যে কোন জায়গায় খেলার জন্য প্রস্তুত করছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর