,

ল্যাবএইডকে ১০ লাখ টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গ্রীন রোড এলাকায় ৪ নম্বর সড়কে এ হাসপাতালের ভবনের মূল নকশার ব্যত্যয় ঘটানো হয়েছে। ভবনটির কার পার্কিয়ের জায়গায় স্টোররুমসহ অন্য কাজে ব্যবহার করা হচ্ছিল। যে কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এর আগে এই স্টোররুমসহ অন্য কাজে তা ব্যবহার না করতে এক মাসের সময় দেয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রোটকল) আতিকুর রহমান।

 

গ্রীন রোড আবাসিক এলাকায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক।

তিনি বলেন, গ্রীন রোড আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, অননুমোদিত ফ্ল্যাট ও অবৈধভাবে গেস্টহাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম চলছে তা বন্ধ ও উচ্ছেদ করতে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে রাজউক।

এছাড়া ৫ নং রোডের ১১ নম্বর হোল্ডিংয়ে ‘সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার’ ভবনের প্রথম ও দ্বিতীয় বেজমেন্টে (ভূ-তল) নকশাবহির্ভূত অফিস কক্ষ, টয়লেট ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

গ্রীন রোড আবাসিক এলাকায় বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক।

অন্যদিকে ৬ নম্বর রোডের ২/বি নং হোল্ডিংয়ের নিচ তলার ভবনের নকশার ব্যত্যয় ঘটিয়ে অফিস স্পেসের জায়গায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেন রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

উচ্ছেদ অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেন, জোন-৫-এর (ধানমন্ডি, লালবাগ) পরিচালক শাহ আলম চৌধুরী, অথরাইজড অফিসার আশীষ কুমার সাহাসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর