,

স্বামীর গোপনীয়তা ফাঁস করে হুমকির শিকার মিলা

news-image

বিনোদন ডেস্ক :১০ বছরের প্রেম শেষে চলতি বছরের ১২ মে পারভেজ নামের এক বেসরকারি বিমান সংস্থার পাইলটকে বিয়ে করেন সংগীত শিল্পী মিলা ইসলাম। বিয়ের কয়েকমাস যেতে না যেতেই ঘর ভেঙেছে এই পপ তারকার। মিলা তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগসহ অন্যান্য মেয়েদের সাথে সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেছেন। ইতোমধ্যেই এগুলো সবার জানা। মিলার অভিযোগে স্বামী পারভেজ এখন রয়েছেন জেল হাজতে।

কেনো বিয়ের বছরখানেক না পেরুতেই ভেঙে গেল মিলার সংসার এসব বিষয়ে মুখ খুলেছেন মিলা নিজেই। তিনি তার ভেরিফায়েড ফেজবুক পেজে স্বামী পারভেজের গোপনীয়তা ফাঁস করে দিলেন।

 

মিলা তার ফেসবুক পেজে ৮৬টি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে বিভন্ন মেয়েদের সাথে তার স্বামী পারভেজের চ্যাটিং রয়েছে। শুধু তাই নয়, ফোন কল রেকর্ড পর্যন্ত শেয়ার করেছেন তিনি।

এ প্রসঙ্গে মিলা বলেন, ‘বলার ভাষা হারিয়ে ফেলেছি। কারণ যে মানুষটিকে ১০ বছরেও চিনতে পারিনি। তাকে বিয়ের পরের কয়েকমাসে চিনতে হলো। আমি পারভেজকে এতোটাই বিশ্বাস করেছি এ জন্য তার (পারভেজ) ফেসবুকে পর্যন্ত অ্যাড ছিলাম না। তখন বুঝতে পারিনি পারভেজের আসল চরিত্র।’

মিলা এসব তথ্য ফাঁসের পর হুমকিতে আছেন। পারভেজের পরিচিত অনেকই এই শিল্পীকে হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর