সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ঘুম রাত কাটাচ্ছেন আমির

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। দিওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছে তার সিনেমা সিক্রেট সুপারস্টার। এতে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করছেন তিনি। আর সিনেমাটি নিয়ে বেশ উদ্বিগ্ন এ অভিনেতা। এর জন্য নির্ঘুম রাত কাটছে তার।

সিনেমাটির প্রচারণার জন্য চেষ্টার কোনো ত্রুটি করছেন না তিনি। সিক্রেট সুপারস্টার’র মুক্তিকে সামনে রেখে ১৮ অক্টোবর মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে আমির লেখেন, ‘আর একদিন বাকি। আগামীকাল বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাচ্ছে (তুরস্কে ২০ তারিখ)। আশা করছি সবাই এটি পছন্দ করবেন। গত এক সপ্তাহ ধরে ঘুমাতে পারছি না। ভালো কিছুর আশায় আছি। আপনাদের প্রতিক্রিয়ার অপেক্ষা করছি।’

আমিরের আগের সিনেমা দঙ্গল’র মতো সিক্রেট সুপারস্টারও নারীর ক্ষমতায় নিয়ে তৈরি। একটি মেয়ের সংগীতশিল্পী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে এতে। নিজের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ মেয়েটি। কিন্তু মেয়েটির এই স্বপ্ন পূরণের পথে বাদ সাধেন তার বাবা। শেষ পর্যন্ত বোরকা পরে নাম প্রকাশ না করে ইউটিউবে তার গান প্রকাশ করে রাতারাতি জনপ্রিয়ও হয়ে ওঠে সে।

সিক্রেট সুপারস্টার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দঙ্গল সিনেমাখ্যাত জাইরা ওয়াসিম। এ ছাড়াও অভিনয় করছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আদভাইত চন্দন। ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা