সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রানি পদ্মিনী সাজতে কত সময় লাগত দীপিকার?

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনয়ের পাশাপাশি অপরূপ সৌন্দর্য দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা পদ্মাবতী’র ট্রেইলার। এতে রানি পদ্মিনী চরিত্রে তার সাজ অনেকের নজর কেড়েছে। কিন্তু জানেন কি এই সাজের জন্য কত সময় ব্যয় করতে হয়েছে দীপিকাকে?

পদ্মাবতী সিনেমায় দীপিকার পোশাক ডিজাইনার রিম্পল ও হারপ্রীত নারুলা। এর মধ্যে রিম্পল সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিনেমাটিতে ব্যবহৃত পোশাক নিয়ে নানা কথা বলেন। এ সময় তার কাছে দীপিকার পোশাকের ওজন ও পদ্মিনী চরিত্রের জন্য প্রস্তুত হতে এ অভিনেত্রীর কত সময় লাগত তা জানতে চাওয়া হয়।

এ প্রসঙ্গে রিম্পল বলেন, ‘এক ঘণ্টার উপর। দেড় ঘণ্টা তো হবেই, কখনো দুই ঘণ্টাও লাগত। সময় তো লাগতই অস্বীকার করব না, কারণ রাজপুত রানিদের পোশাকের একটি নির্দিষ্ট ধরণ রয়েছে। এর সঙ্গে মেকআপ ও গহনা মিলিয়ে নিঃসন্দেহে অনেক বিষয় ছিল। কিন্তু একটা বিষয় বলছি, পদ্মাবতীতে দীপিকা যে পোশাক পরেছেন তা ভারী না। ওই সময় কেউ ভারী পোশাক পরত না।’

বাজিরাও মাস্তানি সিনেমায় দীপিকা ৩০ কেজি ওজনের ঘাগড়া পরেছিলেন। এ সিনেমাতেও তেমন কিছু রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ওটা থেকে শিক্ষা নিয়েছি। ভারী পোশাক পরে শুটিং করা খুবই কঠিন। বিশেষ করে নাচের দৃশ্যগুলোতে। আমি কোনো সিনেমার সঙ্গে তুলনা করিনি। যতটুকু পেরেছি আমার পোশাকগুলো হালকা করার চেষ্টা করেছি।’

পদ্মাবতী সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি। দীপিকার পাশাপাশি এতে আরো অভিনয় করছেন রণবীর সিং ও শহিদ কাপুর। আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে তাদের। ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা