,

অজয়ে আপত্তি নেই টাবুর

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী টাবু। ব্যক্তি জীবনে অভিনেতা-নির্মাতা অজয় দেবগনের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। একসঙ্গে বিজয়পথ, হকিকত, দৃশ্যম এবং গোলমাল এগেইন সিনেমায় অভিনয় করেছেন তারা। এ অভিনেত্রী জানিয়েছেন, অজয়ের সঙ্গে কোনো সিনেমায় ‘না’ নেই তার।

এ প্রসঙ্গে টাবু বলেন, ‘অজয় ও আমি ছেলেবেলার বন্ধু। তার সঙ্গে অভিনয় করাটা বাড়তি সুবিধা। আমি অজয়ের সঙ্গে কোনো সিনেমায় না করব না।’

শুক্রবার মুক্তি পাচ্ছে গোলমাল এগেইন। এরপর আরো একটি সিনেমায় অজয়ের সঙ্গে অভিনয় করবেন। রোমান্টিক-কমেডি ঘরনার সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। এটি প্রযোজনা করছেন পেয়ার কা পঞ্চনামা পরিচালক লাভ রঞ্জন।

এ অভিনেত্রী বলেন, ‘অজয় পরিচালক অথবা প্রযোজক হিসেবে আমাকে যা প্রস্তাব দিবে আমি অবশ্যই তাতে রাজি হবো। আমরা লাভ রঞ্জনের একটি সিনেমায় আবারো একসঙ্গে অভিনয় করব এবং অজয় ও সবার ধারণা চরিত্রটির জন্য আমি উপযুক্ত।’

গোলমাল এগেইন নিয়ে তিনি বলেন, ‘এই অভিনেতারা এবং গোলমাল সিনেমার সঙ্গে যুক্ত সবাই এটিকে একটি ব্র্যান্ড বানিয়েছে। এটা অনেক বড় ফ্র্যাঞ্চাইজি। এটার জন্য আমাকে বিশেষ কোনো কাজ করতে হবে না, কারণ এটি ইতোমধ্যে প্রতিষ্ঠিত একটি ফ্র্যাঞ্চাইজি।’

গোলমাল এগেইন পরিচালনা করেছেন রোহিত শেঠি। টাবু-অজয় ছাড়াও সিনেমায় অভিনয় করছেন আরশাদ ওয়ার্সি, পরিণীতি চোপড়া, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু, জনি লিভার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর