,

অঞ্জন দত্তের পরিচালনায় সৃজিত-স্বস্তিকা

news-image

 

বিনোদন ডেস্ক : বাংলা গানের শ্রোতাপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। অভিনেতা হিসেবেও তার বেশ খ্যাতি রয়েছে। গানের মতো চিত্রপরিচালক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন অঞ্জন।

১৯৯৮ সালে ‘বড়দিন’ সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে অঞ্জন দত্তের। পরবর্তীতে আরো ১৬টি চলচ্চিত্র নির্মাণ করেন। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন তার ১৮তম চলচ্চিত্র।

‘রঞ্জনা আমি আসব’ নামের এ চলচ্চিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও স্বস্তিকা মুখার্জি। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অঞ্জন দত্ত বলেন, ‘সিনেমাটিতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জি। রয়েছেন কৌশিক সেন, সুমন্ত মুখার্জি, সুপ্রভাত দাস, অঞ্জনা বসু। আর আমি একটি চরিত্রে অভিনয় করছি। আর সৃজিতকে বলেছি একটি অতিথি চরিত্রে অভিনয় করতে।’

‘রঞ্জনা আমি আসব’ শিরোনামে একটি গান লেখার সময় পরিচালকের মাথায় আসে এই সিনেমার গল্প। তবে সিনেমাটির নাম পরবর্তীতে পরিবর্তিত হতে পারে বলে জানা গেছে।

সিনেমায় সৃজিতকেও আইনজীবী চরিত্রে দেখা যাবে। এতে স্বস্তিকার সঙ্গে অভিনয় প্রসঙ্গে সৃজিত বলেন, ‘বাংলার অন্যতম সেরা অভিনেত্রীদের অন্যতম সেরা স্বস্তিকা। আর তার সঙ্গে অভিনয়ের সুযোগ পেলাম, এটা বেশ সম্মানের।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর