সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পরিচয়ে ছিনতাই : আটক ৬

news-image

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর-কুসুম শহর এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে আটক করে গনধোলাইয়ের পর পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। তারা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তিন লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় এ ঘটনা ঘটে।

বুধবার বিকেলে ছিনতাই করে পালানোর পর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আটকরা হলো, জেলার আক্কেলপুর উপজেলার মানিকপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৪), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেরার ভানাইচর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে কেরামত আলী (৪৫), সিরাজগঞ্জ সদর উপজেলার ধরগ্রামের আফাজ উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (২৫), বগুড়ার গাবতলী উপজেলার পরমগোলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সবুজ মিয়া (৫০), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গোলাম বাজার গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩২) ও ভোলার শ্যামপুর-তাজুমুদ্দিন এলাকার শাহজাহান আলীর ছেলে ইউসুফ আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আক্কেলপুর উপজেলার বেলঘড়িয়া গ্রামের ২ প্রবাসী ও ব্যাবসায়ী রাজ্জাকুল হায়দার দুলু ও এমরাজ হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা শহরে অবস্থিত ইসলামী ব্যাংক থেকে ৩ লাখ টাকা উত্তোলন করে সিএনজি যোগে নিজ গ্রামে ফিরছিলেন। পথে মাইক্রোবাসে পিছু নেয়া ছিনতাইকারীর দল দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর এলাকায় তাদের সিএনজির গতিরোধ করে নিজেদের গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে জোরপূর্বক ওই দুই ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নেন। কিছু দুর যাওয়ার পর ওই প্রবাসী ব্যবসায়ীদের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাদের রাস্তায় ফেলে দেয়।

পরে রাজ্জাকুল হায়দার দুলু ও এমরাজ হোসেন মোবাইল ফোনে সামনের দিকের পরিচিতদের বিষয়টি জানান। এ অবস্থায় ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর-কুসুম শহর এলাকায় ছিনতাইকারীদের মাইক্রোবাস পৌঁছিলে বিক্ষুব্ধ এলাকাবাসী গতিরোধ করে তাদের গণধোলাই দিয়ে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি পুড়িয়ে দেন। খবর পেয়ে আক্কেলপুর ও ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতারীদের আটক করে।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি সিরাজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা