সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পদ্মাবতী’ রঙ্গোলি নষ্টে ক্ষুব্ধ দীপিকা

news-image

বিনোদন ডেস্ক :একের পর এক আক্রমণ, হুমকি আর সহ্য হল না রানি ‘পদ্মাবতী’র। অবশেষে নিজের ছবির স্বপক্ষে সোচ্চার হলেন দীপিকা পাড়ুকোন। ‘পদ্মাবতী’র রঙ্গোলি নষ্টের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়। আর কতদিন এমনটা চলবে? প্রশ্ন ছুড়ে দিলেন তিনি।

শুটিংয়ের সময় থেকেই হামলা চলছে সঞ্জয় লীলা বনশালির এই ড্রিম প্রজেক্টের উপর। রাজস্থানে শুটিংয়ের সময় তাণ্ডব চালায় কর্ণি সেনা। সে সময় প্রযোজনা সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, ছবিতে কোনওভাবে ইতিহাসকে বিকৃত করা হয়নি। আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে কোনও প্রেমের সম্পর্কও দেখানো হয়নি। কিন্তু তাতে মন গলেনি কয়েকটি রাজপুত সংগঠনের। দীপিকার পোস্টার রিলিজ হতেই তা পুড়িয়ে দেওয়া হয়। কিছুদিন আগে আবার রাজপুতানা সংগঠন হুমকি দেয় তাঁদের অনুমতি ছাড়া ছবি প্রেক্ষাগৃহে দেখানো হলে হলই পুড়িয়ে দেওয়া হবে।

 

এতকিছুর পরও ‘পদ্মাবতী’ নিয়ে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। এই তালিকায় পড়েন করণ কে নামের এক শিল্পী। দীপিকার পোস্টার দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। দিওয়ালির আগে তাই রঙ্গোলির মাধ্যমে তা ফুটিয়ে তুলেছিলেন সুরাটের এক শপিং মলে। কিন্তু আচমকাই ১০০ জনের একটি দল জয় শ্রী রাম ধ্বনি তুলে তছনছ করে দেয় তাঁর ৪৮ ঘণ্টার পরিশ্রম৷

 

এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ পৌঁছায় দীপিকার কাছেও৷ এরপর আর চুপ করে থাকতে পারেননি নায়িকা৷ এই ঘটনাকে ‘জঘন্য’ বলে আখ্যা দেন তিনি৷ প্রশ্ন তোলেন, কীভাবে এই লোকজন দিনের পর দিন আইন নিজেদের হাতে তুলে নিতে পারে? এমনটা কতদিন ধরে চলবে? এবার এটা থামা প্রয়োজন৷ আর এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি৷

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা