,

‘টিকাটুলির মোরে একটা হল রয়েছে’

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১০ সালে প্রকাশিত বহুল আলোচিত গান ‘টিকাটুলির মোরে একটা হল রয়েছে’। তুমুল জনপ্রিয় এ গানটি এবার ব্যবহার করা হয়েছে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায়। দীপংকর সেনগুপ্ত দীপন পরিচালিত এ সিনেমার একটি আসরে এই গানটি ব্যবহার করা হয়েছে।

আইটেম গানের আদলে নির্মিত গানটির কোরিওগ্রাফি হলে দর্শকের মন কেড়েছে। গতকাল মঙ্গলবার এ গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন করে সুর ও সংগীতায়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। গানটির সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিমো ও নবাগত চিত্রনায়ক সাঞ্জু জন। এ গানের কিছু অংশে দেখা গিয়েছে মাহি, আরিফিন শুভ ও এবিএম সুমনকেও।

‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ৬ অক্টোবর। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ। অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেডের নিবেদনে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। স্প্ল্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর কনটেন্ট পার্টনার টাইগার মিডিয়া।

দেখুন : ‘টিকাটুলি’ গানটি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর