,

ঐশ্বরিয়াতে মজেছেন রাজকুমার!

news-image

বিনোদন ডেস্ক : অভিনেতা রাজকুমার রাও। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে ফ্যানে খান সিনেমায় অভিনয় করছেন তিনি। ইতোমধ্যে এ অভিনেতা শুটিংয়ে অংশ নিলেও অ্যায় দিল হ্যায় মুশকিল অভিনেত্রী এখনো শুটিং শুরু করেননি। কিন্তু এ অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার জন্য রাজকুমারের নাকি তর সইছে না।

পুরোপুরি এ অভিনেত্রীতে মজেছেন তিনি। ঐশ্বরিয়াকে নাকি নিয়মিত ফোন করছেন রাজকুমার। এমনকি মেসেজে জানতে চাইছেন, কবে তিনি শুটিং শুরু করবেন। এছাড়া শুটিং ইউনিটের সদস্যদেরকেও একই প্রশ্ন করছেন এ অভিনেতা। শুধু তাই নয় ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করতে পেরে তিনি কতটা উচ্ছ্বসিত তাও তাদের কাছে প্রকাশ করছেন রাজকুমার। এ নিয়ে শুটিং সেটে রীতিমতো হাসির পাত্রে পরিণত হয়েছেন তিনি। একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এর আগে ঐশ্বরিয়ার সঙ্গে পর্দায় রোমান্সের বিষয়ে রাজকুমার রাও বলেছিলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। শুটিং শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না। তরুণদের মধ্যে রণবীর কাপুর রোমান্স করেছেন এরপর আমি করব।’

সিনেমায় তার চরিত্র কেমন সে সম্পর্কে এ অভিনেতা বলেন, ‘আমি বিস্তারিত কিছু বলতে পারব না কিন্তু এতটুকু বলতে পারি এমন চরিত্র যা আমাকে আগে দেখা যায়নি। টরন্টো থেকে ফিরে প্রস্তুতি শুরু করেছি। এখন অপেক্ষায় আছি। আমি কিছুটা নার্ভাস, আর সব নতুন সিনেমার শুরুতেই আমার এমনটা হয়।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর