,

সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ

news-image

টেস্টে লজ্জাজনক হারের পর টাইগার সমর্থকদের আশা ছিল ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর। কিন্তু প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের বোলিং-ব্যাটিং হতাশ করেছে সমর্থকদের।

ফলে আজ দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। পার্লে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে কোনো সুবিধাই করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটেও মুশফিকুর রহিম ছাড়া বড় স্কোর করতে পারেননি অধিকাংশ ব্যাটসম্যানই।

মুশফিকুরের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়লেও লজ্জাজনকভাবে হেরে যায় টাইগাররা। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া মুশফিক ব্যাট হাতে ছন্দটা ধরে রাখতে চাইবেন তিনি। সেইসঙ্গে জ্বলে ওঠার অপেক্ষায় সাকিব-মাহমুদুল্লাহরাও।

চোটের কারণে প্রথম ওয়ানডে মিস করা ওপেনার তামিম ইকবালকে আজ পাচ্ছে বাংলাদেশ। এতে করে ব্যাটিংলাইন আরও ধারালো হবে বলেই মানছেন সমর্থকরা।

প্রথম ওয়ানডেতে নিষ্প্রাণ বোলিংও হতাশ করেছে সবাইকে। ফলে পার্লে নিজেদের ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ মাশরাফিরা। ইনজুরির কারণে সিরিজ থেকে মোস্তাফিজ। ছিটকে যাওয়ায় তার জায়গায় খেলবেন শফিউল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর