,

​তাড়াহুড়ো নেই সাইফ কন্যার

news-image

বিনোদন ডেস্ক : সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। শুরুতে নানা গুঞ্জন শোনা গেলেও অভিষেক কাপুরের কেদারনাথ সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ‍সুশান্ত সিং রাজপুত।

এদিকে কয়েকদিন আগে প্রকাশিত হয় কেদারনাথ সিনেমায় সারার ফার্স্ট লুক। এরপর থেকেই একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু নতুন সিনেমা নিয়ে তাড়াহুড়ো নেই সারার। কেদারনাথ সিনেমার মুক্তির আগে অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না সাইফ কন্যা। তবে খুবই আকর্ষণীয় ও ভালো সিনেমার প্রস্তাব পেলে তা বিবেচনা করবেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

একটি সূত্রের দেয়া তথ্যমতে, সারা দেখতে চান প্রথম সিনেমায় তার ফার্স্ট লুক, ট্রেইলার দর্শক কীভাবে গ্রহণ করেন। তিনি কেদারনাথ’র জন্য তার সবটুকু দিচ্ছেন এবং এটি মুক্তির আগে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না। তার মা অমৃতা সিং মেয়ের সিনেমার প্রস্তাবগুলোতে নজর রাখছেন এবং খুবই আকর্ষণীয় কিছু না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছেন।

কয়েকদিন আগে কেদারনাথ সিনেমার প্রথম শিডিউলের শুটিং সম্পন্ন হয়েছে। ভারতের উত্তরখন্ডের কেদারনাথের বিভিন্ন স্থানে রোমান্টিক ঘরানার এ সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। খুব শিগগির মুম্বাইয়ে দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর