,

নিহত সায়েমের হাতে ‘তিমি মাছ আঁকা’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর পশ্চিম কাজিপাড়া থেকে উদ্ধার হওয়া নিহত কিশোর সায়েম দেওয়ানের হাতে তিমি মাছ আঁকা আছে। মঙ্গলবার দুপুরে এমন তথ্য সাংবাদিকদের কাছে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

তিনি জানান, নিহত সায়েমের ময়না তদন্ত শেষ হয়েছে। এ সময় তার গলায় দাগ ও হাতে টুট বা বিভিন্ন ধরনের লেখা পাওয়া গেছে। এছাড়া তিমি মাছের আঁকা ছবি পাওয়া গেছে। সুঁই বা অন্য কিছু দিয়ে এটি খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, সায়েমের গলা থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। এছাড়া রক্ত ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এগুলো পরীক্ষা করা হবে।

এর আগে, গতকাল সোমরার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর পশ্চিম কাজিপাড়া এলাকার ৭৬০ নং বাসা থেকে সায়েমের লাশ উদ্ধার করে পুলিশ। সায়েম ওই বাসার বাসিন্দা বাবু দেওয়ানের ছেলে। সে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করত।

মিরপুর থানা পুলিশের এসআই আতিকুর রহমান জানান, ‘ব্লু হোয়েলে’ নেশাগ্রস্থ হয়েই সায়েম আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ সেই গেইমের কিছু নমুনাও তার দেহে পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে