,

হৃদপিণ্ড ও ডায়াবেটিস সমস্যা থেকে মুক্তিতে ঢেঁড়স

news-image

স্বাস্থ্য ডেস্ক : ঢেঁড়স আমাদের বেশ পরিচিত একটি সবজি। প্রায় সারা বছরই বাজারে এর দেখা মেলে। ঢেঁড়স শুধু মুখরোচক সবজিই নয়, এটির রয়েছে দারুণ পুষ্টিগুণ। জেনে নেয়া যাক ঢেঁড়সের কিছু গুণাগুণের কথা।

গর্ভধারণে নানান সমস্যা ও গর্ভকালীন ফেটুসের নিউরাল টিউব ডিফেক্ট দূর করতে ঢেঁড়স কার্যকরী ভূমিকা রাখে। এর ভিটামিন সি ও এ অ্যাজমার প্রকোপ কমিয়ে তা দূর করতে সাহায্য করে।

ঢেঁড়সের অ্যান্টিঅক্সিডেন্ট কোষের মিউটেশন প্রতিরোধ করে। ফলে দেহে ক্যান্সার কোষ জন্মাতে পারে না। নিয়মিত ঢেঁড়স খেলে ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব।

ঢেঁড়স দেহে লোহিত রক্ত কণিকা উৎপাদনে সহায়তা ও রক্তস্বল্পতা দূর করে। অ্যানিমিয়া প্রতিরোধেও এটিও কার্যকর।

ঢেঁড়সে থাকা স্যলুবল ফাইবার দেহের খারাপ কোলেস্টরল কমাতে বিশেষভাবে কার্যকরী। এতে কার্ডিওভ্যস্কুলার সমস্যা ও হৃদপিণ্ডের সমস্যা থেকে মুক্তি মেলে।

ঢেঁড়সের ভিটামিন এ ও সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যার ফলে নানা ধরনের ছোট-খাটো ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত রোগ দূরে থাকে।

ঢেঁড়সে থাকা প্রচুর পরিমাণে ফোলায়েট হাড়ের গঠন মজবুত ও হাড় ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। এছাড়া এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষভাবে কার্যকরী।

ঢেঁড়সে ইনসুলিনের মতো উপাদান রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে ডায়াবেটিসের সমস্যা দূরে থাকে।

এছাড়াও ঢেঁড়সের প্রচুর পরিমাণে ভিটামিন এ, লুটেইন ও বেটা ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা থেকে রক্ষায় ভূমিকা রাখে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর