,

ভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ে পড়তে যাচ্ছে সারাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম সাবমেরিন ক্যাবল মেরামত ও সংস্কার কাজের জন্য আগামী ২২ অক্টোবর থেকে পরবর্তী তিনদিন অর্থাৎ ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িক সমস্যার সম্মুখীন হবেন।

ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানগুলোর দাবি ওই সময় ব্যান্ডউইথের ঘাটতি থাকবে ২০০ জিবিপিএসেরও বেশি। ফলে ওই সময় দেশে ভয়াবহ ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা দেখছেন ইন্টারনেট সেবাদাতারা। একই সাথে ওই সময় দেশের ইন্টারনেটে ধীর গতি হতে পারে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা।

তবে এ সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-ইউ-৫) দিয়ে বিকল্প ব্যবস্থায় দেশে ব্যান্ডউইথ সরবরাহ স্বাভাবিক রাখা হবে। এরই মধ্যে দেশের ইন্টারনেট সেবাদাতা সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে ওই তিন দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

এ বিষয়ে বিএসসিসিএল বলছে, ওই তিনদিন ব্যান্ডউইথ ঘাটতির পরিমাণ মোট চাহিদার চেয়ে ৫০ জিবিপিএসেরও কম হবে। তিন দিনের জন্য দেশের প্রথম এই সাবমেরিন ক্যাবল বন্ধ থাকার সময় ইন্টারনেটের গতি ধীর হবে বলে জানিয়েছেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান।

বর্তমানে দেশে ব্যবহৃত মোট ব্যান্ডউইথ ব্যবহারের পরিমাণ ৪৪০ জিবিপিএস।এর মধ্যে ৩০০ জিবিপিএসই আসছে প্রথম সাবমেরিন ক্যাবল থেকে।

অন্যদিকে, দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-ইউ-৫) সক্ষমতা মাত্র ১০০ জিবিপিএস। এতে করে প্রায় ১৫০ জিবিপিএস ব্যান্ডউইথ ঘাটতিতে পড়বে দেশ। এই ঘাটতি আইটিসির ব্যান্ডউইথ দিয়েও মেটানো সম্ভব হবে না বলে মনে করছেন ইন্টারনেট ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর